শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জে তথ্য কমিশনের প্রধান গোলাম মরতুজা আহমদ ॥ দারিদ্রমুক্ত দেশ গড়তে তথ্য অধিকার নিশ্চিত করতে হবে

  • আপডেট টাইম সোমবার, ২৭ আগস্ট, ২০১৮
  • ৬৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ তথ্য কমিশনের প্রধান ও সাবেক তথ্য সচিব গোলাম মরতুজা আহমদ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনারবাংলা প্রতিষ্ঠা এবং জনগণের ক্ষমতায়ন ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে হলে সবার আগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে হবে। বর্তমান সরকার এ তথ্য অধিকার নিয়ে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করায় জনগণ এর সুফল ভোগ করতে শুরু করেছে বলেও উল্লেখ করেন তিনি।
গতকাল রোববার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ‘তথ্য অধিকার বাস্তবায়নে অবেক্ষণ (সুপারভিশন) ও পরীক্ষণ’ বিষয়ক জেলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com