শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে রাবার বাগান থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ১১ আগস্ট, ২০১৮
  • ৬২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে একটি রাবার বাগান থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৭০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে আহমদাবাদ ইউনিয়নের চাকলাপুঞ্জি রাবার বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাগানের শ্রমিকরা গতকাল সকালে কাজে গেলে পচা দুর্গন্ধ পায়। এ সময় খোঁজাখুঁজি করে একটি লাশ পড়ে থাকতে দেখে। পরে চুনারুঘাট থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। পুলিশ জানায়, লোকটি অত্যন্ত গরীব। ধারণা করা হচ্ছে, তিনি গত বৃহস্পতিবারে লাকড়ি কুড়ানোর জন্য ওই বাগানে যান। আসার পথে তার মৃত্যু হয়। লাশের পাশ থেকে দুই আটা লাকড়িও পাওয়া গেছে। যেহতু কোন পরিচয় পাওয়া যায়নি তাই লাশটি আঞ্জুমানে মফিদুলে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com