শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

পইল ইউনিয়নের তৃতীয় শ্রেণির সকল শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮
  • ৭৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পইল ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। হবিগঞ্জ সদর উপজেলার বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় শিক্ষা খাতের বরাদ্দ থেকে শিক্ষা উপকরণ হিসেবে এ ব্যাগ বিতরণ করা হয়। এ উপলক্ষে গতকাল পইল দেবপাড়ায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সরকার আবুল কালাম আজাদ, হাজী আম্বর আলী, সিরাজ মেম্বার, সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ ও ম্যানেজিং কমিটির সভাপতিবৃন্দ। পইল ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মঈনুল হকের সভাপতিত্বে ও ইউপি সদস্যদের উপস্থিতিতে ৩’শ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
উল্লেখ্য, প্রাইমারী শিক্ষায় ছাত্রছাত্রীদের উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে গত বছরও এডিপি বরাদ্দ থেকে পইল ইউপির উদ্যোগে স্কুল ব্যাগ সহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com