শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

শহরের ২নং পুল এলাকা থেকে দুই মাদক বিক্রেতা আটক

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮
  • ৫৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকা থেকে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা হল, বহুলা গ্রামের ইউসুফ আলীর পুত্র কথিত পুলিশের সোর্স তাহির মিয়া (৪০) ও তার সহযোগী সজল বাবু (৩৫)। গতকাল বৃহস্পতিবার সকালে ডিবি পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় তাদের দেহ তল্লাসী করে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, তাহির ও সজল বাবু দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাকি দিয়ে হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে ইয়াবা ফেন্সিডিলসহ মাদক সরবরাহ করে আসছে। এ ব্যাপারে ডিবি পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে। আজ শুক্রবার তাদেরকে কোর্টে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com