বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে ২টি জিপিএ-৫ সহ পাসের হার ৪৪.৫১%বাহুবল

  • আপডেট টাইম শুক্রবার, ২০ জুলাই, ২০১৮
  • ৭০৩ বা পড়া হয়েছে

প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার তিনটি কলেজে এইএসসিতে পাসের হার ৪৪.৫১%। পুরো উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ২ জন শিক্ষার্থী। তিন কলেজে ১ হাজার ১শ ৫৭ জন পরীক্ষায় অংশ গ্রহন করে কৃতকার্য হয়েছে ৫শত ১৫ জন। এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় পাশের হার ৩৩.৩৩। বাহুবল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফ হোসেন জানান, বাহুবল কলেজে ৩শ ৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২শ ৯ জন কৃতকার্য হয়েছে। তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ জন। এ কলেজের পাসের হার ৫৯.৪০%। বাহুবল উপজেলার আলিফ সোবহান চৌধুরী কলেজে ৭শত ৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২শ ৮৬ জন কৃতকার্য হয়েছে। তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ জন। এ কলেজের পাসের হার ৩৯.০২%। মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ৭২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২০ জন কৃতকার্য হয়েছে। এ কলেজের পাসের হার ২৭.৭৮%। এদিকে দ্বিমুড়া রাহমানিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৩০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ১০ জন কৃতকার্য হয়েছে। এ মাদ্রাসার পাসের হার ৩৩.৩৩%।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com