রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

নবীগঞ্জের পানিউমদায় টিলা কাটার মহোৎসব

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮
  • ৬৪৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের টিলা কেটে উজাড় করে নিচ্ছে একটি কুচক্রী মহল। গত এক সপ্তাহ ধরে উপজেলার পানিউমদা ইউনিয়নের পানিউমদা গ্রামের লালমাটি এলাকায় সরকার বাহাদুরের প্রায় ৭২ শতক জায়গার উপর একটি বিশাল টিলা কেটে বাড়ি নির্মাণের পায়তারা করছেন ওই এলাকার সৌদআরব প্রবাসী স্ত্রী। বুধবার বিকেলে সরেজমিন গিয়ে দেখা যায় এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উল্লেখিত স্থানে বিশাল টিলা কেটে সমতল করার উদ্দেশ্যে গত এক সপ্তাহ ধরে মাটি কাটাচ্ছেন এক সৌদিআরব প্রবাসীর স্ত্রী । ওই প্রবাসীর স্ত্রী নারী হয়েও সরকারী টিলা কেটে উজাড় করে দেয়ায় এত ক্ষমতার উৎস এবং সাহস কোথায় থেকে পেলেন এমন প্রশ্ন জনমনে।
সচেতন মহলের ধারণা, প্রশাসনের পক্ষ থেকে পাহাড় কাটা বন্ধের ব্যাপারে লোক দেখানো অভিযান করে লাভ নেই। ইতিপূর্বে যারা পাহাড় কাটার সঙ্গে জড়িত ছিল তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে মামলা দায়ের করা হয়নি। এর ফলে পাহাড় বা টিলা কেটে প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করা নিত্যদিনের সঙ্গী হয়ে দাড়িয়েছে। পাহাড় কাটার ফলে প্রাকৃতিক সৌন্দর্য্য বিলিন হয়ে যাচ্ছে তাই প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ লোক দেখানো অভিযান বন্ধ করে হাতেনাতে ভূমিদস্যুদের বিরুদ্ধে মামলা করে আইনের আওয়াতায় এনে গ্রেফতার করতে সচেষ্ট হন।
এ বিষয়ে সরকার বাহাদুরের সম্পদ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনে দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকারী টিলা বা পাহাড় কাটার কোনো সুযোগ নেই। খোঁজখবর নিয়ে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com