বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ঢাকায় মেস পার্টনারের হাতে লাখাই’র ব্যবসায়ী খুন

  • আপডেট টাইম সোমবার, ১৬ জুলাই, ২০১৮
  • ৬০৭ বা পড়া হয়েছে

আবুল কাশেম, লাখাই থেকে ॥ রাজধানীর মোহাম্মদপুর শেখেরটেক এলাকায় বাছির মিয়া (৪৫) নামে লাখাই উপজেলার এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন অপর এক ব্যবসায়ী। গতকাল রোববার বেলা ১১টায় রাজধানীর আদাবর থানা পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়। নিহত বাছির উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সুনেশ্বর গ্রামের আম্বর আলীর ছেলে। শনিবার দিবাগত রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরান হোসেন জানান, বাছির মিয়া এবং একই গ্রামের আলমগীর মিয়া (৬২) ঢাকার মোহাম্মদপুর শেখেরঘাট এলাকায় মেসে থেকে ভাঙ্গারি ব্যবসা করতেন। শনিবার রাতে রুমে ফ্যান লাগানোকে কেন্দ্র করে দু’জনের মাঝে ঝগড়া বাধে। আলমগীর মিয়া এক পর্যায়ে বাছিরকে ছুরি দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com