বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাবা ও ভাইকে হারিয়ে আমি এখন শুন্য জনগণ ছাড়া আর কেউ নেই-আলাউদ্দিন

  • আপডেট টাইম রবিবার, ৮ জুলাই, ২০১৮
  • ৭১৫ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ব্যাপক গণ সংযোগ চালিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আতর আলীর মিয়ার ছেলে স্বতন্ত্র প্রার্থী মোঃ আলাউদ্দিন। গতকাল শনিবার তিনি শিবপাশা বাজারসহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ চালান। পরে বিকেলে পশ্চিমবাগ গ্রামের সাব বাড়ির দুটি মাজার জিয়ারত করেন। পরে তিনি পশ্চিমবাগ বাজারের গিয়ে ভোটারদের কাছে আনারস মার্কায় ভোট ও দোয়া কামনা করেন। গণসংযোগকালে তার সাথে কয়েক শতাধিক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
এর আগে সকাল থেকে তিনি প্রচারণায় নামেন। শিবপাশা বাজার থেকে শুরু করে ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে তিনি নিজে এবং তার সমর্থকরা গণসংযোগ চালান। এ সময় আলাউদ্দিন ছোট বড় সকলের সাথে মোলাকাত করেন। সারা দিনের টানা বৃষ্টি উপেক্ষা করে তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট ও সহযোগিতা কামনা করেন।
এ সময় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমার বাবা আতর আলী সাহেব সব সময় আপনাদের পাশে থেকে কাজ করেছেন। সূখে-দুঃখে পাশে থেকেছেন। কিন্তু আপনাদের ভালবাসা উপেক্ষা মহান আল্লাহর ডাকে অকালে চলে গেলেন না ফেরার দেশে। এমনকি আমার বড় ভাই বাবার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে চেয়েছিলেন। কিন্তু তাকেও অকালে চলে যেতে হলো চক্রান্তকারীদের কারণে। বাবা ও ভাইকে হারিয়ে আমি এখন শুন্য। আপনারা ছাড়া আমার আর কোন ভরসা নেই। তাই আজ আমি আপনাদের কাছে এসেছি। আপনারা আমাকে বুকে টেনে নিন।
গণসংযোগ চলাকালে তার সাথে উপন্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন, জলসুখা ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু, বিশিষ্ট মুরব্বি খালেকুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জু কান্তি রায়, সাংগঠনিক সম্পাদক নলিউর রহমান তালকুদার, সাবেক প্রচার সম্পাদক পিযুষ কান্তি রায় রানা, পৌর কমিশনার প্রদীপ, বিশিষ্ট মুরুব্বি সাব্বির আহমেদ ধলাই মিয়া, আতাউর রহমান, আব্দুল হেকিম, মজিদ মিয়া, রওশন মেম্বার, স্বস্তি মিয়া, আব্দুল হেকিম শিশু মিয়া, জাহাঙ্গির আলম, লেচু মিয়া, সাবেক যুবলীগ নেতা কামাল মিয়া, শফিকুর রহমান, মদরিছ মিয়া, সাম্মু মিয়া, মোহন মিয়া তালুকদার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com