বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বানিয়াচং থানায় যুবকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ॥ বগুড়ার যুবতী শাহনাজের

  • আপডেট টাইম শনিবার, ৭ জুলাই, ২০১৮
  • ৬৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের এক যুবকের প্রতারণার শিকার হয়েছে বগুড়ার গৃহবধূ শাহনাজ। প্রথমে পরকিয়া প্রেম অতপর প্রেমিকের কথায় স্বামীকে তালাক দিয়েও প্রেমিকের সাথে ঘর বাধা হলনা শাহনাজের। শেষ পর্যন্ত বানিয়াচং থানায় অভিযোগ দিয়েছেন শাহনাজ। অভিযুক্ত যুবকের নাম আসাদুর রহমার তালুকদার। তিনি বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সামছু মিয়া তালুকদারের ছেলে। অভিযোগকারী শাহনাজ আক্তার হলেন, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বাশহাটা গ্রামের সাহেব আলীর মেয়ে।
অভিযোগে জানা গেছে, ২০০৮ সালে তার বিয়ে হয়েছিল নেত্রকোনার মদন উপজেলার জাওলা গ্রামের আলিম উদ্দিনের ছেলে এরশাদ মিয়ার সাথে। তাদের পরিবারে জন্ম নেয় এক ছেলে সন্তান। ভাগ্যের অন্বেষনে তারা গাজীপুরে এসে বসবাস করেন এবং তার স্বামী চাকুরী নেয় গার্মেন্টসে। স্বামী এরশাদ মিয়া যে গার্মেন্টসে চাকুরী করতেন আসাদুর রহমান তালুকদারও কাজ করতেন। আসাদুর রহমান তালুকদার মাঝে মাঝে এরশাদ মিয়ার বাসায় যাতায়াত করতেন। সেই সুবাধে পরিচয় থেকে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে সে শাহনাজ আক্তারকে বিভিন্নভাবে প্রলোভন দেয় এরশাদ মিয়াকে তালাক দিয়ে তাকে বিয়ে করার জন্য। প্রলোভনে পড়ে শাহনাজ আক্তার এরশাদ মিয়াকে তালাক দেয়। পরে তাকে নিয়ে আসাদুর রহমান কোর্ট ম্যারেজ করবে বলে কোর্টে যায়। এক পর্যায়ে সে আইনজীবীর চেম্বারে শাহনাজ আক্তারকে বসিয়ে রেখে পালিয়ে গিয়ে মোবাইল বন্ধ করে দেয়। পরে যোগাযোগ হলে গত ২১ জুন নোয়াগাঁও গ্রামে শাহনাজ আক্তার চলে আসলে আসাদুর রহমান ও তার বাবা সামছু মিয়া, মা শিরিয়া বেগম এবং মামা মহিব উল্লাহ এক মওলানাকে এনে তাদেরকে বিয়ে পড়ান। এক সপ্তাহ ঘর সংসার করার পর আসাদুর রহমান শাহনাজকে ঢাকায় গিয়ে একটি বাসা ভাড়া নিতে বলে। পরে সে এসে সেখানে গার্মেন্টস এ চাকুরী নিবে। কিন্তু শাহনাজ ঢাকায় গেলে সে তার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। পরে গত বৃহস্পতিবার শাহনাজ আবারও নোয়াগাঁও গ্রামে আসলে আসাদুর রহমান তাকে তাড়িয়ে দেয়। এ ব্যাপারে গ্রামের লোকজনের কাছে গিয়ে কোন প্রতিকার না পেয়ে সে চলে যায় বানিয়াচং থানায়। গতকাল শুক্রবার সে বানিয়াচং থানায় আসাদুর রহমান এবং তার পিতা-মাতা ও মামার নামে অভিযোগ দাখিল করে।
শাহনাজ আক্তার জানায়, থানা থেকে বিষয়টি দেখার জন্য আসাদুর রহমানের চাচা সাবেক মেম্বার আরজু মিয়াকে দায়িত্ব প্রদান করেছেন। কিন্তু আরজু মিয়া তাকে কোন সমাধান না দিয়ে শনিবার আবার যোগাযোগ করতে বলেছেন।
বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হক অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের জন্য সাবেক মেম্বার আরজু মিয়াকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
সাবেক মেম্বার আরজু মিয়া জানান, পুলিশ আমাকে বলেছে বিষয়টি দেখার জন্য। কিন্তু আমার ভাতিজা ঢাকায় থাকে। তার কোন খোঁজ খবর পাইনা। তাকে না পেয়ে আমি কিভাবে সমাধান করব। এছাড়াও সে এখন আমার পরিবার থেকে আলাদা থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com