রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

ইনাতগঞ্জে কর্মচারীর আঘাতে আহত সেই ম্যানেজারের মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ৪ জুলাই, ২০১৮
  • ৫৯৯ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে দোকান কর্মচারীর হাতে আহত ম্যানেজার নিরঞ্জন রায় (৫৫) মারা গেছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল মঙ্গলবার বিকেলে তিনি মারা যান। নিহত নিরঞ্জন রায় নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই গ্রামের মৃত রাধা নাথ রায়ের ছেলে। ৭ দিন ম”ত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে গতকাল মঙ্গলবার বিকালে ম”ত্যু ঘটেছে। নিহত নিরঞ্জন রায় (৫৫) উপজেলার পাঞ্জারাই গ্রামের ম”ত রাধা নাথ রায়ের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ইনাতগঞ্জ বাজারে একটি ভুষিমালের দোকানে ম্যানাজার হিসেবে নিয়োজিত ছিলেন। তার ম”ত্যুর খবরে নিহতের বাড়ি পাঞ্জারাই গ্রামে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের মাঝে কান্নার রুল পড়েছে। গত ২৫ জুন দিবাগত রাতে ইনাতগঞ্জ বাজারের একটি ব্যবসা প্রতিষ্টানে এক দোকান কর্মচারীর দাড়ালো অস্ত্রের আঘাতে দোকান ম্যানেজারসহ ২জন আহতের ঘটনা ঘটে। গুরুতর আহত অব¯’ায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে নিরঞ্জন রায় মারা যান। অপর আহত দোকান কর্মচারী জগন্নাথপুর উপজেলার মেঘেরকান্দি গ্রামের মাখন দাশের পুত্র দিলিপ দাশ(২৫)। এ ঘটনায় নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের পাইলগাঁও ইউনিয়নের আলিপুর গ্রামের সুমন রায় দীর্ঘদিন ধরে নবীগঞ্জের ইনাতগঞ্জ বাজারে ব্যবসা করছেন। তার দোকানের নাম মেসার্স প্রভীর কুমার রায় এন্ড সন্স। ওই দোকানে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কাশিপুর গ্রামের প্রতেন্ড দাশের ছেলে শিপন দাশ (৩০) ও জগন্নাথপুর উপজেলার মেঘেরকান্দি গ্রামের মাখন দাশের পুত্র দিলিপ দাশ (২৫) দোকান কর্মচারী ও নিহত নিরঞ্জন রায় (৫৫) দোকান ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। ৩ জনই রাতে দোকানে থাকেন। গত কিছু দিন ধরে শিপন দাশের সাথে ম্যানেজার নিরঞ্জন দাশ ও অপর কর্মচারী দিলিপ দাশের মনোমালিন্য চলে আসছিলো। এর জের ধরে দোকানের মালিক সুমন রায় গত ২৫ জুন সোমবার রাত ১১টার দিকে বাসায় চলে গেলে রাত প্রায় দেড়টার দিকে ম্যানেজার নিরঞ্জন রায়সহ অপর দুই কর্মচারী প্রতিদিনের মতো দোকানে ঘুমানোর প্রস্তুতি নেন । এ সময় দিলিপ দাশ বাথরুমে গেলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঘাতক শিপন দাশ লোহার দাড়ালো এ্যাংগেল দিয়ে আকস্মিকভাবে নিরঞ্জন রায়ের মাথায় আঘাত করে। এ সময় দিলিপ বাথরুম থেকে বের হওয়ার সাথে সাথে একই অস্ত্র দিয়ে তার মাথায়ও আঘাত করে শিপন দাশ। এ সময় তারা চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাদের চিৎকারের শব্দ শুনতে পান পার্শ্ববর্তী বাসার ডাঃ বাপ্পি সরকার। ডাঃ বাপ্পি কি হয়েছে বলে চিৎকার করলে তার চিৎকারে অপর দোকান কর্মচারী, বাজার পাহাড়াদারসহ তিনিও ঘটনাস্থলে ছুটে আসেন। কিন্ত লোকজন আসার আগেই শিপন দাশ পাশের বিল্ডিংয়ের ছাদে উঠে কিছু দুর গিয়ে ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে এলাকাবাসীসহ দোকান মালিক সুমন রায় ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নিরঞ্জন রায় মারা যান।
ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁন জানান, এ ঘটনার পরই নিরঞ্জন রায়ের পুত্র কৃষ্ণ রায় বাদী হয়ে শিপন দাশের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার ৭ দিনের মধ্যেও ঘাতক শিপন দাশকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এরই মধ্যে নিরঞ্জন মারা গেছেন।
এদিকে নিরঞ্জন রায়ের মৃত্যুর খবর তার গ্রামের বাড়ি পৌছুলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে উঠছে। নিহতের পরিবার দ্রুত সময়ের মধ্যে ঘাতক শিপন দাশকে গ্রেফতার করার দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com