শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ শহরে গাড়ি থেকে চাঁদাবাজি ॥ আটক ৩ বানিয়াচঙ্গের গুনই গ্রামের আকলিমা হত্যা মামলা আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে ॥ গ্রেপ্তারের দাবী রাজনগর এলাকায় অবৈধ দোকানপাট দখলমুক্ত করতে পৌরসভার অভিযান হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় চালকের মৃত্যু নবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

নবীগঞ্জ উপজেলা নির্বাচন ॥ আজ থেকে সেনা মোতায়েন- কেন্দ্র ১১৫টি ॥ ঝুকিপূর্ণ ৭৬টি

  • আপডেট টাইম শুক্রবার, ২১ মার্চ, ২০১৪
  • ৬৮০ বা পড়া হয়েছে

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ ২৩ মার্চ নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সেনা বাহিনীসহ প্রায় ২ হাজার আইন শৃংখলা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতিমধ্যে গতকাল থেকে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে। গোয়েন্দা নজরদারী ছাড়াও নির্বাচনী এলাকায় নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। শান্তি শৃংখলায় র‌্যাব ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। ২৩ মার্চ নির্বাচন চলাকালে ৯টি মোবাইল কোর্ট ও পুলিশের ১৬টি মোবাইল টিমের পাশাপাশি সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‌্যাব, দাঙ্গা পুলিশ এলাকা ভিত্তিক নিয়োজিত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফর রহমান জানিয়েছেন। এছাড়া ভোটগ্রহণ চলাকালে প্রতিটি কেন্দ্রে পুলিশের ১জন এসআই এবং ১জন এএসআই’র নেতৃত্বে ৪/৫ জন কনষ্টেবল এবং ১২ জন আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।
সূত্রে জানা গেছে, ১নং বড় ভাকৈর এবং ৭নং করগাও ইউনিয়নকে অধিক ঝুকিপূর্ণ বিবেচনায় নেয়া হয়েছে। ২৩ মার্চ চতুর্থ দফা নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ২১ প্রার্থী প্রতীক নিয়ে শেষ মুহুর্তের ভোট প্রার্থনা করছেন। ১৩ ইউনিয়ন এবং ১টি পৌরসভায় মোট ১১৫টি ভোট কেন্দ্র স্থাপিত হয়েছে। মোট ভোটার সংখ্যা হচ্ছে-২লাখ ৭ হাজার ১৪২। মহিলা ভোটার ১ লাখ ৬ হাজার ৪০৬ এবং পুরুষ ভোটার ১ লাখ ৭৩৬ জন। ১০৮৬ জন পোলিং এজেন্ট পরিসংখ্যান নিয়ে তৎপর রয়েছে।
সহকারী রিটার্নিং অফিস সূত্র জানায়, ২৩ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্র ভিত্তিক ৫৪৩টি স্থায়ী এবং ৬টি অস্থায়ী বুথে ভোট নেয়া হবে। নির্বাচনী এলাকায় ১১৫টি কেন্দ্রের মধ্যে ৬২টি অতি গুরুত্বপূর্ণ, ১৪টি গুরুত্বপূর্ণ এবং ৩৯টি অধিক গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনায় রাখা হয়েছে। পাঁচ শতাধিক পুলিশ মোতায়েন ছাড়াও সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব এবং আর্মস পুলিশের দু’টি করে পৃথকদল সার্বক্ষণিক ঝুকিপূর্ণ এলাকায় টহল দেবে। এছাড়াও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ৯টি মোবাইল টিম এবং জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের পৃথক ২টি টিম মাঠে সক্রিয় থাকবে। হবিগঞ্জ জেলার অন্যতম জনপদ নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯জন, ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) ৯জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com