বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫ শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে এমপি সৈয়দ ফয়সল ॥ কাউকে মিথ্যা মামলায় হয়রানি করা হবে না তবে কেউ অন্যায় করলে কঠোর হাতে দমন করা হবে হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের প্রস্তুতি কাজ পরিদর্শন করেছেন পৌরসভার প্রশাসক দরিদ্রদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে আলহাজ্ব গোলাম আহমদ ফাউন্ডেশন আবারো আলোচনায় কিশোর গ্যাং শহরে বিভিন্ন অফিস এলাকায় উৎপাত শায়েস্তাগঞ্জে চাঁদাবাজির ঘটনায় মামলা ॥ দুই যুবক কারাগারে নবীগঞ্জে তালুকদার ফাউন্ডেশনের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক

নবীগঞ্জ পৌরসভার ৩৭ কোটি ২৭ লক্ষ ৫৫ টাকার বাজেট অনুমোদিত

  • আপডেট টাইম বুধবার, ২৭ জুন, ২০১৮
  • ৬৬২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার ২০১৮-২০১৯ সালের ৩৭ কোটি ২৭ লক্ষ ৫৫ হাজার ২৯২ টাকার বাজেট অনুমোদন দিয়েছে পৌর পরিষদ। গতকাল মঙ্গলবার অনুষ্টিত পৌর পরিষদের মাসিক সভায় এ অনুমোদন দেয়া হয়। পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত মাসিক সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্যানেল মেয়র-১ এটিএম সালাম, প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, সংরক্ষিত কাউন্সিলর রোকেয়া বেগম, সৈয়দা নাসিমা বেগম, কাউন্সিলর আব্দুস ছালাম, কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, কাউন্সিলর মোঃ কবির মিয়া, কাউন্সিলর সুন্দর আলী, কাউন্সিলর জাকির হোসেন, কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেব, কাউন্সিলর জায়েদ চৌধুরী, পৌর সচিব আজম হোসেন, সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, হিসাব রক্ষন কর্মকর্তা শেখ মোঃ জালাল উদ্দিন, উপ সহকারী প্রকৌশলী মোঃ শহিদুল হক, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দসহ পৌরসভার বর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উক্ত সভায় নবীগঞ্জ পৌরসভার হিসাব রক্ষন কর্মকর্তা খসড়া বাজেট উপস্থাপন করলে পৌর পরিষদে সর্বসম্মতিক্রমে ২০১৮-২০১৯ সালের ৩৭ কোটি ২৭ লক্ষ ৫৫ হাজার ২৯২ টাকার বাজেট অনুমোদন দেয়া হয়েছে। বাজেটের সার সংক্ষেপ ঃ- প্রস্তাবিত বাজেটে আয় ৩৭ কোটি ২৭ লক্ষ ৫৫ হাজার ২৯২ টাকা, ব্যয় ৩৭ কোটি ১০ লক্ষ ৭৪ হাজার ৭০০ টাকা ধরা হয়েছে। সার্বিক উদ্ধৃত্ত ১৬ লক্ষ ৮০ হাজার ৫৯২ টাকা। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় দেখানো হয়েছে ৪ কোটি ২৯ লক্ষ ৫৫ হাজার ২৯২ টাকা, উন্নয়ন আয় ৩২ কোটি ৯৮ লক্ষ টাকা। সর্ব মোট আয় ৩৭ কোটি ২৭ লক্ষ ৫৫ হাজার ২৯২ টাকা। প্রস্তাবিত রাজস্ব ব্যয় ৪ কোটি ১৩ লক্ষ ৪০ হাজার টাকা, উন্নয়ন ব্যয় ৩২ কোটি ৯৭ লক্ষ ৩৪ হাজার ৭০০ টাকা দেখানো হয়েছে। সর্ব মোট ব্যয় ৩৭ কোটি ১০ লক্ষ ৭৪ হাজার ৭০০ টাকা। প্রস্তাবিত বাজেটে রাজস্ব উদ্ধৃত্ত ১৬ লক্ষ ১৫ হাজার ২৯২ টাকা, উন্নয়ন উদ্ধৃত্ত ৬৫ হাজার ৩০০ টাকা। সার্বিক উদ্ধৃত্ত ১৬ লক্ষ ৮০ হাজার ৫৯২ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com