সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

ডাকাতের কবলে আজমিরীগঞ্জ থানার ওসি ইকবাল হুসেন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮
  • ৬৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ডাকাতের কবলে পড়েছেন হবিগঞ্জের আজমিরীগঞ্জ থানার ওসি ইকবাল হুসেন। মঙ্গলবার (১২ জুন) রাত ১০টার দিকে বানিয়াচং-আজমিরীগঞ্জ শরীফউদ্দিন সড়কে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওসি ইকবাল হুসেন প্রাইভেটকার নিয়ে পুলিশের পেট্রল ডিউটি তদারকি করতে যান। বানিয়াচংয়ের ঝিংড়ি সেতুর কাছে পৌঁছামাত্র ডাকাতরা তার গাড়ি আটকায়। এ সময় ওসির গাড়ি ডাকাতি করার চেষ্টা চালায়।
ওসি ইকবাল হুসেন জানান, পুলিশ পরিচয় জানার পর ডাকাতরা দৌড়ে পালিয়ে যায়। তাঁর স্মার্টফোন সেটটি ডাকাতরা নেয়নি বলে জানান তিনি।
হবিগঞ্জের এএসপি (উত্তর সার্কেল) শৈলেন চাকমা বলেন, ঈদকে সামনে রেখে রোডে পুলিশের টহল জোরদার করা হয়েছে। যাত্রীর গাড়ি ভেবে ডাকাতরা তার গাড়ি আটক করেছিল। তখন পুলিশের গাড়ি বুঝতে পেরে ডাকাতরা দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় বানিয়াচং থানা পুলিশ সন্দেহভাজন দুজনকে আটক করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com