বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ জুন, ২০১৮
  • ৫৭৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনসমূহের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়ার বাসভবনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম মিটুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া। এসময় তিনি বলেন, খালেদা জিয়াকে কারাবন্দী রেখে এদেশে কোনো নির্বাচন জনগণ মেনে নেবেনা। কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী ঈদের পর অবৈধ শেখ হাসিনা সরকার পতনে ও গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণকে নিয়ে কঠোর আন্দোলন হবে বলে বক্তব্যে তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী সেফু, সহ-সভাপতি রজব আলী, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা মোশাহিদ আলী, খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক মুফতি ফয়ছল তালুকদার, জমিয়তে ওলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক আব্দুর রক্বীব হক্কানী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল আহমেদ চৌধুরী রিপন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মনর উদ্দিন, নবীগঞ্জ কলেজ ছাত্রদলের আহবায়ক অলিউর রহমান অলি প্রমুখ। এছাড়াও বিএনপি অঙ্গসংগঠন ও ২০ দলীয় জোটের ২ সহস্রাধিক নেতাকর্মী এ ইফতার মাহফিলে অংশগ্রহণ করে। পরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে মোনাজাত করেন মাওলানা নুরুল হক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com