মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে পাহাড়ি ঢলে আবারো ২০টি গ্রাম প্লাবিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ মে, ২০১৮
  • ৬৫৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে টানা বর্ষন ও পাহাড়ী ঢলে আবারও বন্যা দেখা দিয়েছে। রবিবার রাত ও সোমবার সকালের প্রবল বর্ষনে এবং পাহাড়ী ঢলে উপজেলরা সুতাং নদীর আশপাশের ২০টি গ্রামে বন্যার পানি প্রবেশ করে রোপা আউশ ও অসংখ্য পুকুর ডুবে গেছে। অনেকের বাড়িঘরে পানি প্রবেশ করেছে। এতে অনেকের পুকুরের মাছ ভেসে গেছে। নষ্ট হয়েছে নানা সবজি।
স্থানীয়রা জানায় পাহাড়ী ঢলের পানি উপজেলার গাজীপুর, আহমদাবাদ, দেওরগাছ,পাইকপাড়া ও শানখলা ইউনিয়নের ২০/২২টি গ্রামে প্রবেশ করে। গ্রামগুলোর মধ্যে জারুলিয়া, উসমানপুর, দুধপাতিল, কালিশিরি, ঘনশামপুর, ইনাতাবাদ, চান্দপুরবস্তি, বগাডুবি, দেওরগাছ, বেগমঘান, নোয়াবাদ, পাইকপাড়া, মাঝিশাইল, হলদিউড়া, উজ্জলপুর, মহিমাউড়া, শানখলা, দুবাড়িয়া, লালচান্দ উল্লেখযোগ্য। সুতাং নদীর পানিতে ৫ ইউনিয়নের এসব গ্রামে পানি প্রবেশ করে এলাকার কৃষিজ সবজি, আউশ ফসল ও বীজতলা এবং অনেকের পুকরে মাছ ভেসে গেছে।
এদিকে খোয়াই নদীর পানি বিপদসীমায় না হলেও ঝুকিপুর্ণ রয়েছে। সকাল থেকে পানি বাড়ছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এছাড়া করাঙ্গী নদীর পানি উপচে নদীর দুপাশের ১০/১২টি গ্রামে পানি প্রবেশ করেছে। পাহাড়ী ঢলের পানি হওয়ার কারণে আতংক কম দেখা গেছে। কারণ পাহাড়ী ঢলের পানি ২৪ ঘন্টার মধ্যে নেমে পড়ে। এর পর্বে গত সপ্তাহে ভারতীয় পানি এসে একদফা বন্যা হয়েছিল। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলাম জানান, আকস্মিক উপজেলার গাজীপুর, আহমদাবাদ, দেওরগাছ, পাইকপাড়া ও শানখলা ইউনিয়নে পাহাড়ী ঢলে বন্যা দেখা দিয়েছে। তিনি আশা করছেন আগামী ২৪ ঘন্টার মধ্যে এসব পানি নেমে যাবে। কারণ পাহাড়ী ঢল ২৪ ঘন্টার বেশি থাকেনা। এতে কারো কোন ক্ষতির খবর এখন তিনি পাননি বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com