বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের ৪ উপজেলার হাওরে ডুবছে পাকা ধান ॥ কৃষকের স্বপ্ন পানির নিচে কালবৈশাখীর তাণ্ডবে হবিগঞ্জে বিদ্যুৎ বিপর্যয় জনজীবনে ভোগান্তি ॥ ৪ জনের প্রাণহানী হবিগঞ্জে কয়েক ঘণ্টার বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা ॥ জনদুর্ভোগ ইনাতগঞ্জে কমিউনিটি সেন্টার স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগে আদালতে মামলা দায়ের খাল খননে প্রকৃতি হবে প্রাণবন্ত এমপি সৈয়দ মোঃ ফয়সল সামাজিক সংগঠন স্বপ্ন সোসাইটি হবিগঞ্জ এর নতুন কমিটি গঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তী গ্রেপ্তারের ঘটনায় আলোকিত ব্যাচ ৯৫ সংগঠনের বিবৃতি হবিগঞ্জ শহরে পুলিশের অভিযানে গ্রেফতার ১ হবিগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব ॥ বজ্রপাত ও ঝড়-তুফানে বিপর্যস্ত জনজীবন ॥ ৩ জনের প্রাণহানী শহরে ৩ ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

পইলে আশার আলো সমবায় সমিতির বর্ষপূর্তি অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ মে, ২০১৮
  • ৬৬৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল সোমবার পইল ইউপির বারাপৈত গ্রামে আশার আলো সমবায় সমিতির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি বাবু প্রান্ত নাগ রুদ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পইল ইউপির ১নং ওয়ার্ডের সদস্য মোঃ মোস্তফা জামাল, মোঃ আজম উদ্দিন ও মোঃ ইসমাইল মিয়া সহ-সমিতির কর্মকর্তাবৃন্দ। সভায় সামাজিক বিভিন্ন কর্মকান্ডে সমিতির বিগত বছরের অবদান তুলে ধরা হয় ও ভবিষ্যতে এসকল কার্যক্রম আরো বেগবান করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করা হয়। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। উল্লেখ্য পইল ইউপির বারাপৈত, নাজিরপুর সহ বিভিন্ন এলাকার যুব সম্প্রদায়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গত বছর আশার আলো সমবায় সমিতি গড়ে উঠার পর থেকে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পুস্তক বিতরণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে। এছাড়াও শীতবস্ত্র বিতরণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী সহ দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবায় অবদান রেখে যাচ্ছে সংগঠনটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com