রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

বাহুবলে সড়ক দুর্ঘটনায় ৩ শিশু ও সাংবাদিক দম্পতিসহ আহত ৭

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ মে, ২০১৮
  • ৫৬৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক দম্পতি ও ৩শিশুসহ ৭জন আহত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পুটিজুরি ইউনিয়ন পরিষদ সংলগ্ন ব্রিজের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন, শায়েস্তাগঞ্জ থানার শরিফাবাদ গ্রামের মৃত নাসির মিয়া চৌধুরীর ছেলে সাংবাদিক ফজলুল হক চৌধুরী (৪৮) তাঁর স্ত্রী তাহমিনা বেগম (৪০) দুই শিশু কন্যা হবিগঞ্জ বিয়াম স্কুলের ৩য় শ্রেণির ছাত্রী তানহা চৌধুরী ও নার্সারী শ্রেণির মানহা চৌধুরী এবং তাঁর মামা শুশ্বরের ছেলে কার চালক জসিম উদ্দিন (৩০), জসিম উদ্দিনের বোন আফসিয়া (৩৮) এবং আফসিয়ার মেয়ে তাইফা (৯)।
আহত ফজলুল হক চৌধুরী সেলিম জানান, গতকাল তারা প্রাইভেটকারযোগে বাহুবল উপজেলার আব্দানারায়ন গ্রামের মামা শ্বশুর আব্দুল্লাহর বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে ফেরার সময় পুটিজুরি ইউনিয়ন পরিষদ সংলগ্ন ব্রিজের কাছে পৌছুলে পুটিজুরী প্যালেস ল্যাক্সারি রিসোর্স থেকে আসা ১০ চাকার একটি গাড়ী (ঢাকা মেট্টো-গ-৩১-১৬৯৪) প্রাইভেট কারকে (ঢাকা মেট্টো-গ-১১-৯৫৬০) সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুছড়ে যায়। এ সময় উল্লেখিতরা আহত হন। তাদের মধ্যে আফসিয়া ও তার ভাই জসিম উদ্দিনকে সিলেট মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com