শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

নবীগঞ্জে বিদ্যুতের ভেলকিবাজি সীমাহীন ভোগান্তিতে গ্রাহকরা

  • আপডেট টাইম শনিবার, ২১ এপ্রিল, ২০১৮
  • ৭৪৯ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে পল্লী বিদ্যুতের ভেলকিবাজিতে চরম ভোগান্তি পোহাচ্ছেন গ্রহকরা। ৩৩ কেভি লাইনে রক্ষনাবেক্ষণের অজুহাতে মাইকিং করে প্রতি শুক্রবার সকাল ৮টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত বিদ্যুত সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। প্রায় ৩মাস ধরে এই অবস্থা চলছে। এছাড়া প্রতিদিনই চলে বিদ্যুতের আসা-যাওয়ার ভেলকিবাজি। কিছুক্ষণ পরপরই বন্ধ আবার চালু হয়। এমনিভাবে প্রতিদিন গড়ে ৪থেকে ৫ঘণ্টা পর্যন্ত বিদ্যুত সরবরাহ বন্ধ থাকে। এমনিধরণের ভেলকিবাজির কারণে ব্যবসায়ীসহ সাধারণ গ্রহকরা চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ব্যবসায়ীরা জানান, হঠাৎ করে যখন বিদ্যুত চলে যায় এবং দীর্ঘক্ষণ না থাকায় ব্যবসার চরম ক্ষতি হচ্ছে। অপরদিকে বিদ্যুতের এই অবস্থার কারণে ফ্রিজসহ ইলেক্ট্রনিক সামগ্রী অনেক সময় নষ্ট হয়ে যায়। শহরসহ গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের পড়ালেখায়ও বিঘœ ঘটছে বলে জানান ভুক্তভোগী গ্রহকরা। গরম শুরু হতে না হতেই যদি এই অবস্থা হয় তবে পুরো গরমে ভোগান্তি আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন গ্রাহকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com