শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

মাধবপুরে পাটলি প্রাইমারী স্কুলের সভাপতির বিরুদ্ধে সরকারী গাছ কাটার অভিযোগ

  • আপডেট টাইম শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮
  • ৬০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার পাটলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইমতিয়াজ আব্দুল্লাহ খয়েছের বিরুদ্ধে স্কুলের সরকারী গাছ কাটার ঘটনায় তদন্ত করেছে উপজেলা শিক্ষা অফিসার। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন। এ সময় তিনি অভিযুক্ত ম্যানেজিং কমিটির সভাপতি ইমতিয়াজ আব্দুল্লাহ খয়েজ, স্কুলের প্রধান শিক্ষক সামছু নাহার, এলাকাবাসিসহ স্থানীয় লোকজনের সাক্ষ্য গ্রহন করেন। সম্প্রতি ওই গ্রামের স্থানীয় বাসিন্দারা বাদী হয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ইমতিয়াজ আব্দুল্লাহ খয়েছের বিরুদ্ধে স্কুলের সরকারী কয়েকটি গাছ কাটার অভিযোগ এনে উপজেলা শিক্ষা অফিসার বরাবরে অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে স্কুলে গিয়ে সরেজমিনে কাছ কাটার বিষয়টি তদন্ত করেন। এলাকার লোকজন জানিয়েছে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ইমতিয়াজ আব্দুল্লাহ খয়েছ নিজের ক্ষমতা বলে সরকারী গাছ কাউকে না জানিয়ে নিজের ইচ্ছেমত কেটে বিক্রি করে দিয়েছেন। পাশাপাশি তিনি নিজের ইচ্ছেমত স্কুল পরিচালনা করে আসছেন। কিন্তু এলাকার লোকজন কোন ধরনের প্রতিবাদ করার সাহস পায়নি। এ ব্যাপারে তদন্ত কমিটির প্রধান উপজেলা শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান জানান, স্কুলের সরকারী গাছ সংশ্লিষ্ট শিক্ষা অফিসারের নিকট থেকে কোন ধরনের অনুমতি না নিয়ে নিজের ইচ্ছেমত ৪টি গাছ কেটে বিক্রি করে দিয়েছেন। এ ধরনের অভিযোগ পাওয়ার পর সরেজমিনে বিষয়টি তদন্ত করা হচ্ছে। এলাকার অনেক মানুষের সাক্ষ্য গ্রহন করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তিনি এ বিষয়ে বিস্তারিত প্রকাশ করতে অনীহা প্রকাশ করেন। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ইমতিয়াজ আব্দুল্লাহ খয়েছ জানান, স্কুলের সকল সদস্যসহ এলাকাবাসির সাথে আলাপ করে গাছ কেটা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com