শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

মাধবপুরে মন্দির থেকে চুরি যাওয়া মুর্তিসহ চোর গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮
  • ৫৫৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামের মিলন মন্দির থেকে চুরি হওয়া মুর্তিসহ জুয়েল মিয়া (৩০) নামে এক চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে ব্রাহ্মনবাড়ীয়া জেলার আশুগঞ্জ থানার খোলাপাড়া গ্রামের খোরশেদ মিয়ার ছেলে। রবিবার ভোরে থানার এসআই সামস্-ই-তাব্ররীজ উপজেলার নোয়াপাড়া বাজারে অভিযান চালিয়ে মুর্তিসহ তাকে গ্রেফতার করেন। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্ত্তী জানান- গত বছরের ৩১ ডিসেম্বর দিবাগত রাতে উপজেলার বেজুড়া গ্রামের মিলন মন্দিরের তালা ভেঙ্গে পিতলের কৃষ্ণমুর্তি, নগদ টাকা ও আসবাবপত্র দুর্বৃত্তরা চুরি করে নিয়ে যায়।
এ ব্যাপারে মন্দিরের সেবায়েত অরুণ কুমার নাগ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। রবিবার ভোররাতে জুয়েল চুরি যাওয়া মুর্তি নোয়াপাড়া বাজারে বিক্রি করার সময় পুলিশ তাকে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com