শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের উদ্যোগে পিঠা উৎসব

  • আপডেট টাইম রবিবার, ১৬ মার্চ, ২০১৪
  • ৪৭৯ বা পড়া হয়েছে

বরুন সিকদার ॥ বাংলার ঐতিহ্য আর কৃষ্ঠিকে তুলে ধরতে নানা আয়োজনে পিঠা উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ কিন্ডারগার্ডেন এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখা। গতকাল শনিবার স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। উৎসবকে কেন্দ্র করে বাংলাদেশ কিন্ডারগার্ডেন এসোসিয়েশন এর সভাপতি আলহাজ্ব মোঃ শাহাদত হোসেন সাদত এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব জিকে গউছ। আলোচনা সভা শেষে কিন্ডারগার্ডেন স্কুলের ফল প্রকাশ করা হয়।
এদিকে উৎসবে  মিলনায়তনে শহরের প্রায় ২০ টি কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষকরা পিঠার স্টল নিয়ে বসেন। প্রত্যেকটি স্টলেই ছিল দেশীয় প্রণালীতে তৈরী ভিন্ন ভিন্ন নামে হরেক রকমের পিঠা। পাটিসাপটা, পুলি, ভাপা, সুজির কিসমিশ, ভর্তা পিঠা, পাটিসাপটা, ডাল পুরি, ব্রেড বল, শামুক পিচা, রিং পিঠা, পাতা পিঠা সহ নানা রং ও ঢংয়ের এসব পিঠার সাথে পরিচিত হতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আগ্রহের কমতি ছিল না কোন অংশে। বেলা বাড়ার সাথে সাথে দর্শনার্থীদের অংশগ্রহনে কানায় কানায় পূর্ন হয়ে উঠে উৎসব প্রাঙ্গন। জেলা পরিষদ মিলনায়তনে রূপ নেয় মিলন মেলায়।
উৎসবে দেশীয় রকমারী তৈরী পিঠার পাশাপাশি বিদেশি পিঠাও ছিল।
তবে দর্শনার্থীদের আক্ষেপনাও ছিল, চড়া দাম থাকায়  পিঠার স্বাদ থেকে বঞ্চিত হয়েছেন অনেকেই। পিঠা দর্শনেই তৃপ্ত থাকতে হয়েছে তাদের। উৎসব চলাকালীন সময়ে জেলা পরিষদের মঞ্চে স্থানীয় শিল্পীরা মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা  করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com