বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে টমটমের মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত

  • আপডেট টাইম শনিবার, ৭ এপ্রিল, ২০১৮
  • ৫৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট সড়কের চানভাঙ্গা গ্রামের নিকট দুর্ঘটনায় রাজমিস্ত্রি নিহত হয়েছে। গতকাল সন্ধ্যার পর এ ঘটনাটি ঘটে।
জানা যায়, চুনারুঘাট পৌর এলাকার নোয়াবাদ এলাকার আব্দুর রশিদের পুত্র রাজমিস্ত্রি আব্দুল আলী (৩৫) গতকাল সন্ধ্যার পর শায়েস্তাগঞ্জ থেকে ব্যাটারী চালিত টমটম যোগে চুনারুঘাটের উদ্দেশ্যে রওয়ানা হন। তাকে বহনকারী টমটমটি দুর্গাপুরের অদুরে চানভাঙ্গা গ্রামের নিকট পৌছুলে বিপরীত দিক থেকে আসা গ্যাস চালিত টমটম এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন আব্দুল আলী। এ সময় হবিগঞ্জে আসার পথে চুনারুঘাট পৌরসভার মেয়র উল্লেখিত স্থানে এসে আহত অবস্থায় দেখতে পেয়ে আব্দুল আলীকে তার গাড়িতে তুলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত ডাক্তার আহত আব্দুল আলীকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com