বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে অগ্নিকান্ডে ২০ লাখ টাকার ক্ষতি ॥ ৫ পরিবার খোলা আকাশের নিচে

  • আপডেট টাইম শনিবার, ৭ এপ্রিল, ২০১৮
  • ৫২১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে অগ্নিকান্ডে দুটি বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা। এ ঘটনায় ৫ পরিবারের সদস্যদের খোলা আকাশের নিচে ঠাই হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টায় উপজেলার সাতকাপন ইউনিয়নের তেলিকান্দি গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল ৬টায় তেলিকান্দি গ্রামের মৃত আব্দুল মনাফের পুত্র আব্দুল কালামের বসতঘরে বৈদ্যতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এতে নিমিষেই আগুণের লেলিহান শিখা দাউ দাউ করে ঘরের চতুরদিকে ছড়িয়ে পড়ে। তখন বসতঘরে ঘুমন্ত লোকজন প্রাণ বাঁচিয়ে ঘর থেকে বের হতে পারলেও কোন জিনিসপত্রই রক্ষা করা যায়নি। ক্ষতিগ্রস্ত আব্দুল কালাম জানান, আমরা ঘর থেকে বের হতে না হতেই আমার নিজের বসতঘর এবং আমার নিজের পার্শ্ববর্তী ঘরের বাসিন্দা মৃত আইয়ুব আলীর পুত্র দরবেশ আলী, সমুজ আলী, নূর আলী ও আবিদ আলীর বসতঘরও পুড়ে ছাঁই হয়ে যায়। আমরা কেউই ঘর থেকে কোন কিছু বের করতে পারিনি। তিনি আরও জানান, তার নিজের বসতঘর নির্মাণের জন্য সঞ্চিত নগদ ৪ লাখ টাকা, অন্যান্যদের আরও প্রায় ৮ লাখ টাকাসহ সর্বমোট ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে। এদিকে ঘটনার পরপরই উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের শান্তনা দেন এবং সরকারি সহায়তার আশ্বাস প্রদান করেন।
অপর দিকে দুপুর ২টায় দিকে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ ৩০ হাজার টাকা প্রদান করেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ আব্দাল মিয়া, বাহুবল মডেল প্রেসক্লাবের অর্থ ও দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম শামিম প্রমুখ। একই সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ আব্দাল মিয়া ক্ষতিগ্রস্ত মহিলাদের মাঝে শাড়ি বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com