সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বানিয়াচংয়ে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহে র‌্যালি-মানববন্ধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮
  • ৫৬১ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপনে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ সব কর্মসূচি পালিত হয়। এ সময় দুর্নীতির বিলূদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আধাঘন্টার মানববন্ধন হয়। এতে স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নিয়েছেন। পরে পরিষদ কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বক্তারা বলেন, দেশে দুর্নীতির মাত্রা কিছুটা কমেছে। পুরোপুরি দূর করতে হলে দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনা বৃদ্ধি করতে হবে।
উপজেলা দুপ্রক সভাপতি বিপুল ভূষণ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন ব্যারিস্টার এনামুল হক, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, পিআইও প্লাবন পাল, দুপ্রক সদস্য সচিব উপাধ্যক্ষ আতাউর রহমান, সহ-সভাপতি মোবাশ্বির আহমদ, সদস্য ভানু চন্দ চন্দ, তোফায়েল রেজা সোহেল, যুবউন্নয়ন অফিসের মহিউদ্দিন আগাখান প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com