বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের জলাশয় থেকে নবজাতকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ মার্চ, ২০১৮
  • ৬০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের জলাশয় থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শহরের মাহমুদাবাদ এলাকার পুরাতন খোয়াই নদীর একটি নালা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, খোয়াই নদীর একটি নালায় কে বা কারা নবজাতকের লাশটি ফেলে রেখে চলে যায়। লাশটি ঘিরে শেয়াল-কুকুরের উপস্থিতি দেখে স্থানীয়রা সেখানে গিয়ে লাশটি দেখতে পান।
পরে স্থানীয় লোকজন সদর থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com