মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জ ইস্কনে সাফারী প্রোগ্রাম

  • আপডেট টাইম রবিবার, ১৮ মার্চ, ২০১৮
  • ৭০০ বা পড়া হয়েছে

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইস্কন, হবিগঞ্জ মন্দিরের উদ্যোগে মহাসমারোহে গৌরমন্ডল পরিক্রমা তথা বাংলাদেশ সাফারি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত ১০৪ জন বিদেশী ভক্ত সহ শতশত ভক্তদের গৌরম-ল পরিক্রমার অংশ হিসেবে ১৬ মার্চ ২০০৮ খ্রি. শুক্রবার বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে হবিগঞ্জ ইস্কনে এই সাফারি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানমালার মধ্যে উল্লেখযোগ্য দুপুর ২:০০ টায় হবিগঞ্জ মডেল থানার সামনে থেকে সংকীর্ত্তন সহ সকল বিদেশী ভক্ত সমাবেত হয়ে নগর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬:৩০ গৌর আরতি শেষে সনাতন ধর্মসভা। ধর্মসভায় আশীর্বাদক হিসেবে প্রবচন প্রদান করেন ইস্কন বাংলাদেশের প্রথম সন্যাসী শ্রীল ভক্তিপ্রিয়ম গদাধর গোস্বামী মহারাজ, মুম্বাই ভারত থেকে আগত শ্রীমৎ অমিয় বিলাশ স্বামী মহারাজ, শ্রীধাম মায়াপুর ভারত থেকে আগত শ্রীমৎ ভক্তি নিত্যানন্দ স্বামী মহারাজ, দক্ষিণ আফ্রিকা থেকে আগত শ্রীমৎ ভক্তি নরসিংহ স্বামী মহারাজ। এছাড়া ধর্মসভায় আলোচনা করেন ইস্কন বাংলাদেশের সহ-সভাপতি শ্রীপাদ নবদ্বীপ দ্বীজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী, ইস্কন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী, বিহারী কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রমুখ। হাজার হাজার দর্শক ভক্তবৃন্দের উপস্থিতিতে রাত ৮:৩০ টায় শুরু হয় বৈদিক সাংস্কৃতিক অনুষ্ঠান। আর্জেন্টিনা থেকে আগত শ্রীপাদ মারিচী দাস এর নির্দেশনায় উপস্থাপিত এবং বিদেশী ভক্তদের পরিবেশনায় চক্রনৃত্য, শ্যামনৃত্য, ম্যাজিক শো, উড়িয়া নৃত্য, ভক্তিমূলক সংগীত, ব্র্যাকড্যান্সে নরসিংহ অবতার ও ফায়ার ড্যান্স উপস্থিত ভক্তদের খুব আনন্দ দান করে। উল্লেখ্য অনুষ্ঠানের শুরুতে স্থানীয় শিশু শিল্পী কারেবী রায় পিউ নৃত্য পরিবেশন করে। হবিগঞ্জে এই সাফারী প্রোগ্রামের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মন্দির অধ্যক্ষ শ্রীপাদ উদয় গৌর দাস ব্রহ্মচারী।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com