বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের কানাইপুরে হামলা লুঠপাটের মামলায় আদালতে আত্মসমর্পন ॥ ১ জন কারাগারে

  • আপডেট টাইম বুধবার, ৭ মার্চ, ২০১৮
  • ৬২৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ সদর ইউনিয়নের কানাইপুর গ্রামের শাহেদ আলীর দোকান ও বসত বাড়িতে হামলা, ভাংচুর ও লুঠপাটের ঘটনায় দায়েরকৃত মামলার অভিযুক্ত নজির মিয়াকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল নজির মিয়াসহ ৫ জন আদালতে হাজির হয়ে জামিন বিজ্ঞ আদালত নজিরকে কারাগারে প্রেরনের আদেশ দিয়ে বাকী ৪ জনকে জামিন প্রদান করেন।
মামলার বিবরনে জানা যায়, গত রবিবার সকালে শাহেদ আলীর বাড়িতে একই গ্রামের মৃত আষ্টব উল্লার পুত্র ইছমত তার ভাই নজির মিয়াসহ ৮/১০  জনের একদল লোক পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে বাড়িঘর, দোকানপাট ভাংচুর ও লুঠপাট করে। এসময় তাদের হামলায় শাহেদ আলীর পরিবারের মহিলাসহ ১০ জন লোক আহত হন। আহতের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় শাহেদ আলীর পুত্র সাগর মিয়া বাদী হয়ে ইছমতকে প্রধান আসামী করে ৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করলে গত সোমবার সকালে নবীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ইছমত মিয়া (৪০)কে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com