বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

প্রবাসীদের অর্থায়নে হবিগঞ্জে ওমেগা ফিডস এর উদ্বোধন ॥ বিনিয়োগ নিরাপত্তা নিশ্চিত করছে সরকার-এমপি আবু জাহির

  • আপডেট টাইম সোমবার, ৫ মার্চ, ২০১৮
  • ৬১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, সব ধরণের উন্নয়নের পাশাপাশি বর্তমান সরকার ব্যবসায়ীদের সকল সুবিধা নিশ্চিত করতে বদ্ধ পরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশেই আমরা বিনিয়োগকারীদের সর্বাত্মক সহযোগিতা করে আসছি। এরই ফলশ্র“তিতে হবিগঞ্জ জেলার বিস্তীর্ণ এলাকায় শিল্পাঞ্চাল গড়ে উঠেছে। হবিগঞ্জ জেলা আজ সারাদেশে একটি আলোকিত জেলা হিসাবে পরিচিতি লাভ করেছে। তিনি বলেন, আমরা বিভিন্ন বিদেশে গিয়ে দেশে বিনিয়োগের জন্য প্রবাসীদের আহবান জানাই। আমরা চাই তারা দেশের প্রতি দায়বদ্ধ থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন। প্রবাসীদের নিরাপদ বিনিয়োগে আমরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে আসছে সরকার। বিশেষ করে দেশে প্রবাসীদের বিনিয়োগ নিরাপত্তা নিশ্চিত করেছে বর্তমান সরকার। গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় ৭ প্রবাসীর বিনিয়োগে প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠান ওমেগা ফিডস এর উদ্বোধন শেষে সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, ওই ৭ প্রবাসী যেভাবে দেশের প্রতি দায়বদ্ধতা থেকে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তা নিঃসন্দেহে প্রসংশনীয়। আমি বিশ্বাস করি তা দেখে অন্য প্রবাসীরাও বিনিয়োগ উদ্ধুদ্ধ হবেন। প্রবাসীদের বিনিয়োগে যে কোনো ধরণের সমস্যা হলে তা সমাধানে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরও এসব প্রতিষ্ঠানকে নিজেদের প্রতিষ্ঠান মনে করে তাদের নিরাপত্তাসহ সব ধরণের সহযোগিতার আহবান জানান। ওমেগা ফিডস এর ডাইরেক্টার (অপারেশন) মুহিব উদ্দিন আহমেদ সোহেল ও পরিচালনায় ও মাই টিভির সহকারী বার্তা সম্পাদক নিশাত জাহান তুলির পরিচালনায় সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, চুনারুঘাট পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, জাপা নেতা এমএ মুনিম চৌধুরী বুলবুল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রুহুল হাসান শরীফ, হবিগঞ্জ নাসিবের সভাপতি সফিকুল বারী আউয়াল, ব্যকস সভাপতি মোঃ সামছুল হুদা ও নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজ উদ্দিন আহমেদ তাজ। বিনিয়োগকারীদের পক্ষে বক্তব্য রাখেন ওমেগা ফিডস এর পরিচালক মোঃ ফজলুল ও জাকাউল বারী খোকন। দুপুরে সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির ফিতা কাটা ও ফলক উন্মোচনের মাধ্যমে এই শিল্প প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। পরে সকল অতিথিবৃন্দ ফ্যাক্টরী ঘুরে দেখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com