শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক হবিগঞ্জে পর্যটন সম্ভাবনা যাচাইয়ে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য পরিদর্শন শহরে চাঁদাবাজির অভিযোগে আটক ৩ জন কারাগারে ॥ মামলা দায়ের বানিয়াচংয়ে কিশোরী সানজিদা হত্যা মামলার আসামি গ্রেপ্তার ধুলিয়াখাল থেকে সাজাপ্রাপ্ত আসামি সাহিদুর গ্রেফতার রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ ॥ হুমকির মুখে জনস্বাস্থ্য শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন

শহরে শিক্ষক হত্যা মামলায় আটক সফিক কারাগারে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮
  • ৬০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকার শিক্ষক স্বপন হত্যা মামলার আসামী খুনি সফিক মিয়া (৩০) কে কারাগারে প্রেরণ করা হয়েছে।  গতকাল বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়। পুলিশ জানায় তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, চুরি, ডাকাতিসহ একাধিক মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। সে বাহুবল উপজেলার ভবানীপুর গ্রামের জিলু মিয়ার পুত্র। গত মঙ্গলবার রাতে ফুলতলি এলাকার মুশকিল হাসান (রঃ) এর মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
২০১৫ সালের ১৪ মার্চ হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকার প্রেসিডেন্সী স্কুল এন্ড কলেজ থেকে এর শিক্ষক আবু মুসা স্বপন (২৫) মিয়ার রক্তমাখা নগ্ন লাশ উদ্ধার করে পুলিশ। নিহত স্বপন সদর উপজেলার মশাজান গ্রামের তোরাব আলীর পুত্র। সে সরকারি বৃন্দাবন কলেজের মাস্টার্স প্রথম বর্ষের ছাত্র ছিল। হত্যাকান্ডের ঘটনায় নিহতের বড় ভাই সুজন মিয়া বাদি হয়ে সদর থানায় মামলা করেন। হত্যাকান্ডের পর স্বপনের ব্যবহৃত ফোন দুইটি উধাও হয়ে যায়। পুলিশ কললিষ্টের সূত্রধরে আসামী ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালায়। গত মঙ্গলবার রাত ৮টার দিকে তাকে ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com