সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

আওয়ামী লীগ নেতা সুব্রত চক্রবর্তীর মৃত্যুতে এমপি আবু জাহিরের শোক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮
  • ৬৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ কার্য নির্বাহী কমিটির সদস্য সুব্রত চক্রবর্তীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি। সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে তিনি প্রয়াত সুব্রত চক্রবর্তীর আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
প্রসঙ্গত-গত মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের সাধুরবাজার এলাকার বাসিন্দা ও সদর উপজেলা আওয়ামী লীগ কার্য নির্বাহী কমিটির সদস্য সুব্রত চক্রবর্তী হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন। তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী এবং দুই ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে যান। পরে গতকাল বুধবার সকাল ১১টায় দাহ সম্পন্ন হয়।
এদিকে আওয়ামী লীগ নেতার অকাল মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে যান সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল এবং সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিদসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এ সময় তারা প্রয়াত আওয়ামী লীগ নেতার পরিবারবর্গের খোঁজ-খবর নেন এবং তাদের শান্তনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com