বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শহরের কামড়াপুর ব্রীজে বন্ধুর ছুরিকাঘাতে নিহতের যুবক আটক

  • আপডেট টাইম রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৭৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কামড়াপুর এলাকার আলমবাজারে বন্ধুর ছুরিকাঘাতে অপর বন্ধু নিহতের ঘটনায় আটক সোহাগ (২২) কে সিলেট থেকে চিকিৎসা শেষে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। গতকাল শনিবার বিকেলে সদর থানার এএসআই বিকাশ চন্দ্র দাশের নেতৃত্বে একদল পুলিশ এ্যাম্বুলেন্সযোগে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। এদিকে নয়াপাতারিয়া গ্রামের মৃত লাল মিয়ার পুত্র রাসেল হত্যার পর এর সাথে জড়িত থাকার অভিযোগে ডাকাত দিপকসহ অন্যান্যদের খুজছে পুলিশ। তবে পুলিশ বলছে এখনো রাসেলের পরিবার থেকে মামলা দেয়া হয়নি।
প্রসঙ্গত, গত ২২ ফেব্র“য়ারি সন্ধ্যায় আলমবাজারে পাওনা টাকা নিয়ে উমেদনগরের বাসিন্দা কিতাব আলীর পুত্র সোহাগ মিয়া ও যশেরআব্দা গ্রামের দিপকের সাথে রাসেলের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে সোহাগের ছুরিকাঘাতে রাসেল নিহত হয়। এদিকে হাসপাতাল থেকে লাশ ফেলে দিপক পালিয়ে যায়। পরে পুলিশ আহত সোহাগকে হেফাজতে রেখে চিকিৎসা করায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com