শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বেগম খালেদা জিয়ার মুক্তি ও জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশী হামলার প্রতিবাদে বাহুবলে খন্দকার সুজনের নেতৃত্বে বিক্ষোভ

  • আপডেট টাইম বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬১২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজানো রায়ের প্রতিবাদে এবং হবিগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের অতর্কিত হামলা, জেলা বিএনপি সাধারণ সম্পাদক মেয়র জিকে গউছ সহ যুবদল, ছাত্রদল এর উপর হামলা ও গুলি করার প্রতিবাদে বাহুবল উপজেলার স্থানীয় পুটিজুরী ইউনিয়নে পুটিজুরী ইউনিয়নের বিএনপি মনোনিত চেয়ারম্যান প্রার্থী খন্দকার খোরশেদ আলম সুজনের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল বাজার প্রদক্ষিণ শেষে পথ সভায় মিলিত হয়। পুটিজুরী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাঃ শাহ্ মোশাহিদ হোসেন ফুল মিয়ার সভাপতিত্বে ও মিরপুর আলিফ সোবাহান চৌধুরী ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফুল মিয়া, হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা মোঃ আজিজ সিদ্দিকী, উপজেলা বিএনপি নেতা ইমাম শরীফ জুয়েল, মাওলানা মিজানুর রহমান, বিএনপি নেতা মোঃ শাহাব উদ্দিন, মোঃ হেলাল মিয়া প্রমূখ।
বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবী করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়য়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান এবং হবিগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com