শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক হবিগঞ্জে পর্যটন সম্ভাবনা যাচাইয়ে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য পরিদর্শন শহরে চাঁদাবাজির অভিযোগে আটক ৩ জন কারাগারে ॥ মামলা দায়ের বানিয়াচংয়ে কিশোরী সানজিদা হত্যা মামলার আসামি গ্রেপ্তার ধুলিয়াখাল থেকে সাজাপ্রাপ্ত আসামি সাহিদুর গ্রেফতার রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ ॥ হুমকির মুখে জনস্বাস্থ্য শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন

মাধবপুরে ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ২

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫১৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, মাধবপুরের গাঙ্গাইল গ্রামের জারু মিয়া (৪০) ও পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের আশিকুর মিয়া (১৮)। মাধবপুরের মাওলানা নুরুজ্জামানের বাড়ি ও পানিহাতা রাস্তায় ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাধবপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার ভোররাতে মাধবপুর থানার এসআই মমিনুল ইসলাম গোপন সূত্রে খবর পেয়ে গাঙ্গাইল গ্রাম থেকে জারু মিয়া (৪০)কে গ্রফতার করেন। অপরদিকে রোববার সন্ধ্যায় আশিকুরকে তেলিয়াপাড়া চা বাগান থেকে গ্রেপ্তার করা হয়। ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন ট্র্যাক করে তাকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, গত বছরের ১৮ আগস্ট রাতে মনতলার নুরুজ্জামানের বাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট করে নেয়।
এছাড়া মাধবপুর থানার এসআই আক্তারুজ্জামান জানান, পানিহাতা গ্রামের ব্যবসায়ী আশুতোষ দেবনাথের মোটর সাইকেল ছিনিয়ে নেওয়ার ঘটনায় আশিকুর মিয়া জড়িত রয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, গ্রেফতারকৃত ২ ডাকাতকে আদালতে সোপর্দ করলে বিচারকের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com