মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুর বেবী টেক্সী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

  • আপডেট টাইম শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪৭৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মাধবপুর বেবী টেক্সী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন সর্ম্পূন হয়েছে। মোঃ আলাই মিয়া (চেয়ার) ১৪২২ ভোট পেয়ে সভাপতি, মোঃ সেলিম মিয়া (মাইক) ৫৪১ ভোট পেয়ে সহ-সভাপতি, মোঃ জামাল উদ্দিন (দেয়ালঘড়ি) ৬৯৫ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া মোঃ বাবুল হোসেন (ঘোড়া) ৭১৩, মোঃ মুসলিম মিয়া (হাতি) ৫৯২, আব্দুল খালেক টেবিল ৫৫৭, মোঃ আলমগীর হোসেন (তালা) ৪৮৯, মোঃ সেলিম (আম) ৪৫০, মোঃ আমির হোসেন (ঘুড়ি) ৪০৪ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে। ৩০৯১ জন ভোটারের মধ্যে ১৯০১ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। রিটানিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা তাপস কান্তি বড়ুয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নির্বাচন পর্যবেক্ষন করেন। সকাল থেকেই থানার ওসি তদন্ত কাওসার আলম বিপুল সংখ্যক পুলিশ নিয়ে নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com