মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বাণিজ্য মেলায় কলেজ ছাত্রীকে উত্যক্ত করায় ॥ যুবকের পা ধরে ক্ষমা প্রার্থনা উত্ত্যক্তকারীর

  • আপডেট টাইম সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নিউফিল্ডে অনুষ্ঠিত বাণিজ্য মেলায় কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনা ঘটেছে। পরে ওই ছাত্রীর পা ধরে ক্ষমা প্রার্থনা করে জনতার রোষানল থেকে রক্ষা পেয়েছে উত্ত্যক্তকারী। উত্ত্যক্তকারী যুবকের নাম শাহ আলম। সে বাণিজ্য মেলায় স্থাপিত আদর্শ গার্মেন্টস নামে একটি প্রতিষ্ঠানের কর্মচারী। তার বাড়ি চট্রগ্রামে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে হবিগঞ্জ সরকারী মহিলা কলেজের এইচ.এসসি ১ম বর্ষের ছাত্রীটি পরিবারের সদস্যদের সাথে বাণিজ্য মেলায় কেনা-কাটা করতে আসে। এক পর্যায়ে আদর্শ গার্মেন্টস নামে একটি দোকানের সামনে আসলে ওই দোকানের কর্মচারী শাহ আলম তাকে উত্ত্যক্ত করে। এ সময় ওই ছাত্রীর পরিবারের লোকজন শাহ আলমের উপর উত্তেজিত হয়। তখন তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হলে মেলার ব্যবস্থাপনা কমিটির সদস্যরা ছুটে আসেন। এক পর্যায়ে এ ঘটনায় উভয় পক্ষের কথা শুনার পর ব্যবস্থাপনা কমিটির লোকজন শাহ আলমকে ওই ছাত্রীর পা ধরে ক্ষমা প্রার্থনা করান। এ ঘটনার পর মেলায় থাকা স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি ওই ছাত্রী ও তার পরিবারের লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এতে করে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উপস্থিত দর্শনার্থী ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com