শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

নবীগঞ্জে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ॥ আহত ৪

  • আপডেট টাইম সোমবার, ২৯ জানুয়ারী, ২০১৮
  • ৬১২ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৪ জন। হতাহত সবাই সিএনজি যাত্রী ছিলেন। গতকাল রোববার সকালের দিকে নবীগঞ্জ-ইনাতগঞ্জ  ভায়া মার্কুলী সড়কের মাধবপুর গ্রামের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম রাকিব আলী (৩৫)। তিনি উপজেলার পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের সোনাপুর গ্রামের মুক্তাহার উদ্দিনের পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকালের দিকে নবীগঞ্জ থেকে যাত্রীবাহী একটি বাস মার্কুলীর উদ্দেশে ছেড়ে যায়। বাসটি নবীগঞ্জের অদূরে মাধবপুর গ্রামের কাছে পৌছুলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাকিব আলীসহ সিএনজির ৫ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাকিব আলী। অপর আহত একই গ্রামের রবি বেগম (৩০), সিএনজি ড্রাইভার রুমেল মিয়া (৩২), চুনু মিয়া (৭০) ও জামাল উদ্দিন (৫২)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com