রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে বার্ষিক ক্রিড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

  • আপডেট টাইম রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮
  • ৫৩৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে কুর্শি ইউনিয়নের ঘোলডুবা এমসি উচ্চ বিদ্যালয় ও ভোকেশানাল এর উদ্যোগে বার্ষিক ক্রিড়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সাজ্জাদুর রহমান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাপার সাংগঠনিক সম্পাদক আব্দুল মুনিম চৌধুরী বাবু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুসা, ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশীদ। প্রধান শিক্ষক কামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন চৌধুরী, শেভরন কর্মকর্তা আব্দুল লতিফ, শাহ আশরাফ আলী, জসিম উদ্দিন প্রমুখ। আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com