সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে আওয়ামীলীগ নেতার ভাইয়ের প্রাণ নাশের চেষ্টা ॥ ইউপি মেম্বার সহ ৫ জনের নামে জিডি

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০১৮
  • ৫৮১ বা পড়া হয়েছে

বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ সদর ইউনিয়নের দত্তগ্রামে জমির মাটি জোর পূর্বক কেটে নিতে বাধা দেয়ায় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামানের ভাই রুহুল আমিনের উপর দেশিয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালায় প্রতিপক্ষ। গত ১৮ জানুয়ারী বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে রুহুল আমিন বাদী হয়ে একই গ্রামের আবু লেইছ মিয়ার পুত্র বর্তমান মেম্বার আবুল কাশেম ও তার ভাই কামাল মিয়া, চাচা মছনু মিয়া, মৃত সাজন মিয়ার পুত্র কোহিনুর মিয়া ও আবুল খায়েরের পুত্র মতব্বির হোসেনসহ ১০/১২ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
সাধারণ ডায়েরীতে উল্লেখ করা হয়, উল্লেখিত বিবাদীরা বাদীর চাচা শেখ আব্দুল মান্নানের জমির মাটি জোর পূর্বক কেটে নিয়ে রাস্তা করছে। এতে বাদীর চাচাত ভাইগণ আপত্তি করলে বিবাদীরা তা মানেনি। এতে তার চাচাত ভাইগণ তাকে (রুহুল আমিন) বিষয়টি অবগত করলে তিনি ঘটনাস্থলে যান এবং জমির উচু জায়গা থেকে মাটি কাটতে এবং মুরুব্বীদের নিয়ে জমির মালিক শেখ মান্নানের বাড়ী যাবার জন্য বিবাদীদের প্রতি আহবান জানান। এতে তারা ক্ষিপ্ত হয়ে প্রচার করে রুহুল আমিন তাদের নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছেন। এক পর্যায়ে আবুল কাশেম তার দোকান থেকে রামদা, রড, লাঠি ও ফিকলসহ লোকজন নিয়ে রুহুল আমিনকে হত্যার জন্য ধাওয়া করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে তাকে রক্ষা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com