শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

আজ বানিয়াচং আদর্শ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮
  • ৫৪৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং আদর্শবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে ৭ পদের জন্য লড়ছেন ১৪জন প্রার্থী। কার ভাগ্যে পড়বে বিজয়ের মালা। শেষ মূহুর্তে সচেতন ব্যবসায়ী ভোটারগণ হিসাব নিকাশ করে এবার পছন্দের প্রার্থী নির্বাচন করবেন। নির্বাচনকে ঘিরে পুরো বাজারে রয়েছে উৎসব মুখর। এবারের নির্বাচনে অনেক তরুন প্রার্থী থাকায় নির্বাচনী মাঠ ছিল সরগরম। ব্যবসায়ীরাও চাচ্ছেন সুন্দর মনোরম পরিবেশে সুশৃংলভাবে যেন নির্বাচনের কাজটা সম্পন্ন হয়। ইতিমধ্যে নির্বাচন পরিচালনা বোর্ড সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। যে সকল প্রার্থীগন এবারের নির্বাচনে প্রতিদন্দ্বিতা করছেন তাদের মধ্যে রয়েছেন সভাপতি পদে সাংবাদিক এস, এম খোকন (ছাতা) ও মসলন্দ আলী (চেয়ার), সাধারণ সম্পাদক পদে ডাঃ শফিকুর রহমান ঠাকুর (ঘোড়া) ও শেরুজ্জামান খান বাচ্চু ( মোরগ), সিনিয়র সহ-সভাপতি পদে ফজল হোসেন (তালা) ও আনোয়ার হোসেন (মই), জুনিয়র সহ-সভাপতি পদে মিলন খান (হরিণ) ও আকবর হোসেন (বাঘ), যুগ্ম সাধারণ সম্পাদক পদে জিতু মিয়া (কাঠাল) ও আনোয়ার হোসেন খান (আম), ক্রীড়া সম্পাদক পদে শেখ জিয়াউর রহমান (গোলাপ ফুল) ও সাইফুর রহমান খান (ফুটবল), প্রচার সম্পাদক পদে আশীষ দাশ (দোয়াত কলম) এবং শহীনুর আহমেদ (কাপ-প্লেইট)। সর্বমোট ১শ ৬৩জন ব্যবসায়ী তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দমত নেতা নির্বাচন করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com