শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

রোহিঙ্গা শরণার্থীদের মাঝে আন্তর্জাতিক চ্যারিটি সংগঠন এটিআই’র ত্রাণ বিতরণ ॥ আল মোস্তাফা ট্রাষ্ট ইন্টারন্যাশনাল ও লাইফ প্লাস ইউকে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০১৮
  • ৫৩৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আন্তর্জাতিক চ্যারিটি সংগঠন আল মোস্তাফা ট্রাষ্ট ইন্টারন্যাশনাল (এটিআই) বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণ করেছে। যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংগঠন লাইফ প্লাস ইউকে এবং লাইফ প্লাস ইনস্টিটিউট ফর সোসাল এডভান্সম্যান্ট (লিসা) যৌথভাবে ৩ দিনব্যাপী এ ত্রাণ বিতরণ কর্মসূচী বাস্তবায়ন করে। ৩ দিনব্যাপী এ কর্মসূচি শেষ হয় রবিবার। শুক্রবার শুরু হওয়া এ ত্রাণ বিতরণ কর্মসূচিতে রোহিঙ্গা শরণাথীদের মাঝে চাল, তেল, মসলা, গুড়ো দুধ, পিয়াজ, আলু ও নতুন কাপড় চোপড় বিতরণ করা হয়। ৩ দিনে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শাপলাপুর ও উখিয়া উপজেলার শ্যামাপুর ও বালুখালীতে ১ হাজার পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনী পণ্যদ্রব্য এবং ১ হাজার পরিবারের মধ্যে নতুন জামা-কাপড় বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণকারী দলের নেতৃত্ব দেন লাইফ প্লাস ইউকে’র চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক সাফিউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বেলাল রহমান  লিসা’র প্রতিনিধি জুহিনুর চৌধুরী, তুহিনুর চৌধুরী প্রমুখ। সাফিউর রহমান ত্রাণ বিতরণকালে অসহায় রোহিঙ্গা পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে সহানুভূতি প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com