বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে বিএনপি ও যুবদলের কাউন্সিল ॥ মনোনয়নপত্র সংগ্রহ

  • আপডেট টাইম সোমবার, ২২ জানুয়ারী, ২০১৮
  • ৪৮০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে মাধবপুর উপজেলার ৭টি ইউনিয়ন বিএনপি ও যুবদল কাউন্সিলে বিভিন্ন পদে প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। রবিবার সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ওই ইউনিয়নে বিএনপি ও যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক প্রার্থীরা নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। সকাল থেকে বিভিন্ন পদের প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে কমিশন কার্যালয়ে এসে হাজির হয়। দিনব্যাপি ওই এলাকায় উৎসব আমেজ বিরাজ করে। এ সময় কমিশন কার্যালয়ে জেলা বিএনপির সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, প্রধান নির্বাচন কমিশনার উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী খাঁন, নির্বাচন কমিশন পৌর বিএনপির আহবায়ক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামসুল ইসলাম কামাল, সহ-সভাপতি ভাইস চেয়ারম্যান এডঃ সুফিয়া আকতার হেলেন, হাজী অলিউল্লাহ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলাউদ্দিন আল রনি, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, সহসাংগঠনিক সম্পাদক সামসুল ইসলাম মামুন, নির্বাচন কমিশনার হাজী মাসুক রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, উপজেলা যুবদলের সভাপতি এনায়েতউল্লাহ, সাধারণ সম্পাদক কবির চৌধুরী, পৌর যুবদলের সভাপতি হাজী ফিরোজসহ শতাধিক নেতা উপস্থিত ছিলেন। ২২ জানুয়ারী থেকে ১৭ ফেব্র“য়ারী পর্যন্ত পর্যায়ক্রমে কাউন্সিল অনুষ্টিত হবে। ইতিমধ্যে ১ম ধাপে মনোনয়নপত্র বিক্রি ও জমাদান সর্ম্পূন হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com