শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

কক্সবাজারে ঘরের ভেতর বাবা-মা ও দুই মেয়ের লাশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০১৮
  • ৫৩৪ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ কক্সবাজার শহরের একটি বাসা থেকে এক দম্পতি ও তাদের দুই শিশু কন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় শহরের বৌদ্ধ মন্দির সড়কের শিয়াইল্ল্যা পাহাড় এলাকার একটি বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে কক্সবাজার সদর থানার ওসি রণজিত কুমার বড়ুয়া জানান।
নিহতরা হলেন, সুমন চৌধুরী (৩৩), তার স্ত্রী বেবী চৌধুরী (২৮) ও তাদের মেয়ে অর্পিতা চৌধুরী (৫) এবং জ্যোতিকা চৌধুরী (৩)। স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকালের দিকে হঠাৎ সুমন চৌধুরীর ঘরের দরজা দীর্ঘ সময় বন্ধ দেখে সবার মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন দরজা ভাঙার চেষ্টা চালায় এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশসহ পার্শ্ববর্তী লোকজনের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। এ সময় মৃত অবস্থায় মা ও দুই মেয়ে বিছানার ওপর পড়ে থাকলেও বাবা সুমনকে দেখা যায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায়। পরে পুলিশ ৪ জনের লাশ উদ্ধার করে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি রনজিত কুমার বড়ুয়া বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়। তবে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে, স্বামী সুমন চৌধুরী স্ত্রীসহ দুই মেয়েকে গলা টিপে ও মুখে বিষ ঢেলে দিয়ে হত্যা করেছেন। পরে নিজেই সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। কক্সবাজার পুলিশ সুপার ড. ইকবাল হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং রাত সাড়ে ৭টার দিকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ ঘটনার সঙ্গে কোনো চক্রান্ত বা ইস্যু জড়িত আছে কিনা তা-ও তদন্ত চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com