সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতায় আনতে হবে-এমপি বাবু

  • আপডেট টাইম সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮
  • ৭৮৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বর্তমান সরকার উন্নয়নের সরকার। এ সরকার ক্ষমতায় আসার পর থেকে নবীগঞ্জ-বাহুবলসহ বাংলাদেশের প্রত্যান্ত অঞ্চলে যে অভুতপুর্ব উন্নয়ন সাধিত হয়েছে অতীতের বিএনপি জামাত জোট সরকার তার সিকিভাগও করতে পারেনি। দেশ এখন দুই ভাগে বিভক্ত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর মুক্তিযোদ্ধের বিপক্ষের শক্তি। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। বিএনপি জামাত জোট মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। এই জোট রাজাকার আলবদর বেষ্টিত। এ দেশের মানুষ আর তাদেরকে ক্ষতায় দেখতে চায় না। আর যাতে কোন রাজাকারের গাড়ীতে দেশের পতাকা না ওড়ে সে জন্য আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আবারো ক্ষমতায় আনতে হবে। গত শনিবার সন্ধ্যার পর কুর্শি বাসষ্ট্যান্ডে কুর্শি ষাটকাহন গ্রামবাসীর পক্ষ থেকে এমপি মুনিম চৌধুরী বাবুকে দেয়া গনসংবর্ধনা সভায় সংবর্ধিত ব্যক্তি এম এ মুনিম চৌধুরী বাবু এমপি উপরোক্ত কথাগুলো বলেন।
বিশিষ্ট মুরব্বী হাজী রহমত উল্লাহর সভাপতিত্বে ও সাংবাদিক মোঃ সরওয়ার শিকদারের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ডাঃ শাহ আবুল খায়ের, নবীগঞ্জ থানার ওসি এস এম আতাউর রহমান, হ্যাচারী কর্মকর্তা মোহাম্মদ আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব এমরান মিয়া, ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুন, ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক জয়নাল আবেদীন খান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হাছান চৌধুরী, ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নুরুল হক তুহিন, আবুল কালাম আজাদ তালুকদার, আব্দুল মুহিত রাসেল, লন্ডন প্রবাসী শাহী আহমেদ চৌধুরী, আল-আমীন খান।
বক্তব্য রাখেন মুজাহিদুল ইসলাম শাহিন, আব্দুল মতিন চৌধুরী, আব্দুল কাহার, নুর মিয়া, নেছার আহমেদ জগলু, জাবেদ আহমদ, ইরান উদ্দিন, ছবিল মিয়া, জামাল আহমদ, কনর আলী, তুহিন আহমেদ চৌধুরী, মিজান আহমদ প্রমুখ। সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com