বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

পাসপোর্ট নিয়ে দুর্ভোগে দুবাইয়ের বাংলাদেশিরা

  • আপডেট টাইম শনিবার, ১৩ জানুয়ারী, ২০১৮
  • ৫৮৫ বা পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটের সার্ভার খারাপ হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন পাসপোর্টের সেবা নিতে আসা হাজার হাজার বাংলাদেশি। গত ২৮ ডিসেম্বর এই সার্ভার খারাপ হয়। কবে তা সচল হবে সে ব্যাপারে কনসুলেটের কর্মকর্তারা কিছু বলছেন না।
এদিকে পাসপোর্ট করতে না পারায় ভিসা ও লাইসেন্স নবায়ন, দেশে ফেরাসহ অনেক কাজই করতে পারছে না দুবাই, শারজাহ, আজমান, ফুজেইরাহ, রাসাল খাইমাহ, উম্মুল কুয়েইন অঞ্চলে বসবাসকারী বাংলাদেশিরা। বাংলাদেশ দূতাবাসের সচিব (শ্রম) মিজানুর রহমান বলেন, ‘প্রবাসীদের সাময়িক অসুবিধা হচ্ছে এ বিষয়টি নিয়ে। তবে আমরা আমাদের ওয়েবসাইটে এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের জানিয়ে দিয়েছি।’ তিনি বলেন, পাসপোর্ট গ্রাহকরা চাইলে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে গিয়ে সেবা নিতে পারেন।
পাসপোর্টের দায়িত্বে থাকা কর্মকর্তা ভাইস কনসাল জেনারেল মেহেদুল ইসলাম বলেন, প্রতিদিন তিনশ থেকে চারশ গ্রাহককে আমরা পাসপোর্ট সেবা দিয়ে থাকি। হঠাৎ সার্ভার বিপর্যয়ে এসব প্রবাসীরা সাময়িক বিপাকে পড়েছে মানতে হবে। তবে আবুধাবির বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট সেবা চালু রয়েছে বলে তিনি জানান। অপর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, দুবাই কনসুলেটে যে পরিমাণ সেবা দেওয়া হয়, তা দূতাবাসে সম্ভব নয়। কেন না দূতাবাসে ওই পরিমাণ জনবল নেই। তাই দুবাইতে সার্ভার ঠিক না হওয়া পর্যন্ত দুর্ভোগ কমার সম্ভাবনা ক্ষীণ। এ ব্যাপারে জানতে দুবাই কনসুলেটের কনসাল জেনারেল বদিরুজ্জামানকে তাঁর অফিসে পাওয়া যায়নি। অন্য কর্মকর্তারাও এনটিভির ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।
সেবা নিতে আসা এক বাংলাদেশি অভিযোগ করেন, ‘পাসপোর্ট রিনিউ (নবায়ন) করব, পাসপোর্টের ডেট ওভার (মেয়াদ শেষ) হয়ে গেছে। এখন আমার ভিসা লাগতেছে না রিনিউয়ের জন্য। শত শত বাঙালি কষ্ট করে এই সমস্যা নিয়ে আসে। লাইসেন্স রিনিউ করতে পারে না, ভিসা লাগাইতে পারে না।’ ওই প্রবাসী বলেন, ‘একজনের মা মারা গেছে, উনি দেশে যাইতে পারতেছে না, পাসপোর্ট রিনিউ করার জন্য। এগুলার দায়দায়িত্ব কেডা নিবে ভাইজান।’ পাসপোর্ট নবায়নের জন্য দুইবার এখানে এসেছি উল্লেখ করে তিনি বলেন, ‘আসলেই সিকিউরিটি আমাদের ধাক্কা দিয়ে বের করে দেয়। কোনো অফিসার আসে না। আমাদের খোঁজ-খবর খবর নেয় না। তাহলে আমরা কী করে এখানে বসবাস করি।’
জানা গেছে, ২০১০ সালে এ সার্ভার সংযোজন করা হয়। দীর্ঘদিন ব্যাবহারের ফলে এ সার্ভার বিপর্যয় হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। এদিকে পাসপোর্টের সেবা নিতে আসা গ্রাহকরা জানান, সার্ভার বিপর্যয়ের ঘটনা কনসুলেট যথাযথভাবে প্রচার করেনি। ফলে বাংলাদেশিদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। হাজার হাজার পাসপোর্ট গ্রাহককে দূতাবাসে এসে ফিরে যেতে হচ্ছে। সূত্র : এনটিভি অনলাইন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com