শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

আজ প্যারুলে মুক্তি নিয়ে শপথ নিবেন তারা মিয়া

  • আপডেট টাইম বুধবার, ১০ জানুয়ারী, ২০১৮
  • ৬১৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ নির্বাচনে বিজয়ী কারাগারে থাকা মো: তারা মিয়া আজ বুধবার প্যারোলে মুক্তি নিয়ে শপথ করবেন। সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ বাক্য পাঠ করাবেন বিভাগীয় কমিশনার নাজমুন আরা খানুম।
হবিগঞ্জ জেলা কারাগারের সুপার মোঃ গিয়াস উদ্দিন জানান, আমরা সকাল ৮টার দিকে পুলিশের কাছে তারা মিয়াকে হস্তান্তর করব। শপথ শেষ করেই সিলেট থেকে নিয়ে আসা হবে কারাগারে।
গত ১০ নভেম্বর সন্ধ্যায় উপজেলার মিরপুর বাজারে এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী মিরপুরস্থ বেদে পল্লীতে আর্থিক সহায়তা প্রদান করতে গেলে তাদের উপর হামলা করে একদল দুর্বৃত্ত। এ ঘটনার এক সপ্তাহ পর ১৮ নভেম্বর রাতে উপজেলার লামাতাসী ইউপি’র নারী সদস্য পারভীন আক্তার বাদী হয়ে তারা মিয়াকে প্রধান আসামী করে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে হবিগঞ্জ ডিবি পুলিশ গত ৫ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে ঢাকার কদমতলী থেকে তাকে গ্রেফতার করে। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com