বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে দায়িত্ব পালন নিয়ে চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের দ্বন্দ্ব দু’পক্ষের সংঘর্ষে আহত শতাধিক জেনেভায় ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক বানিয়াচঙ্গে ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা তৈরীতে অনিয়ম হুইপ জি কে গউছের নিরলস প্রচেষ্টায় ৪ লেনে উন্নীত হচ্ছে নাসিরনগর লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ৬১৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন শায়েস্তাগঞ্জে মাদকে সয়লাব উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল বাহুবলের হরিতলায় সিলিকা বালু লুটপাট ॥ থামছে না অবৈধ বাণিজ্য নবীগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা মূলক কর্মশালা হবিগঞ্জ পৌর এলাকায় ম্যালেরিয়া ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পুলিশ সুপারের নির্দেশে ডেভিল হান্টে ৩ নেতাকর্মী গ্রেফতার বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম

নবীগঞ্জ পৌর আল ইসলাহ আহ্বায়ক কমিটি গঠিত

  • আপডেট টাইম বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭
  • ৫৭৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ নবীগঞ্জ পৌর শাখা গঠনের লক্ষ্যে গতকাল মঙ্গলবার নবীগঞ্জ নহরপুর শাহজালাল (র.) দাখিল মাদরাসা’র শিক্ষক মিলনায়তনে এক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। এম.কে. আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে ও মাওলানা ইব্রাহীম ইউসুফ এর সঞ্চালনায় অনুষ্টিত কাউন্সিল সভায় প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন আল ইসলাহ কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক ও জেলা সহ-সভাপতি কাজী মাও. এম. হাসান আলী। বিশেষ অতিথি ও সহ-নির্বাচন কমিশনার ছিলেন-জেলা সাধারন সম্পাদক মাও. কাজী নাজমুল হোসেন, জেলা সাংগঠনিক সম্পাদক মাও. মুফতি এম.এ. মজিদ, জেলা সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাও. এম.এ. সবুর। সভায় সর্বসম্মতিক্রমে হাফিজ আবু সুফিয়ানকে আহ্বায়ক ও মাও. ইব্রাহীম ইউসুফকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ নবীগঞ্জ পৌর আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- এম.কে. আবু বকর সিদ্দিক, আহমদ হোসেন চৌধুরী, হাজ্বী ইসমাঈল মিয়া, মোঃ হারুনুর রশীদ, ক্বারী হাফিজুর রহমান। উক্ত সভায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আল ইসলাহ কেন্দ্রীয় সাবেক সদস্য মাও. মোহাম্মদ আব্দুছ ছালাম, নবীগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সাধারন সম্পাদক মাও. সাজ্জাদুর রহমান, অফিস সম্পাদক হাফিজ ফিরোজ আহমদ, মোঃ সমছু মিয়া ও ক্বারী বদরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com