বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

জেনেভায় ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সুইজারল্যান্ডের জেনেভায় ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন ২০২৬-এর ফাঁকে বাংলাদেশ ও মরিশাসের মধ্যে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ৮ জুন সকালে জাতিসংঘ কার্যালয়ের সভাকক্ষে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী মরিশাসের শ্রম মন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিমের সঙ্গে বৈঠকে মিলিত হন। বৈঠকে মরিশাসে বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু, বাংলাদেশি শ্রমিকদের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। উভয় দেশ শীঘ্রই সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে। মরিশাসের শ্রম মন্ত্রী জানান, বিশেষ করে টেক্সটাইল শিল্পের জন্য বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে মরিশাস আগ্রহী। সমঝোতা স্মারকের খসড়া শীঘ্রই বাংলাদেশে পাঠানো হবে বলেও তিনি আশ্বাস দেন। এছাড়া বাংলাদেশের টেক্সটাইল খাতে বিনিয়োগেও মরিশাস সরকার আগ্রহ দেখিয়েছে।
বাংলাদেশের মন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে মরিশাস সরকারকে শুভেচ্ছা জানান এবং দ্রুত সমঝোতা স্মারক স্বাক্ষরের অনুরোধ করেন। তিনি জানান, টেক্সটাইল ছাড়াও ডাক্তার, প্রকৌশলী, নার্স ও অ্যাকাউন্ট্যান্টসহ বিভিন্ন পেশায় দক্ষ জনশক্তি পাঠাতে বাংলাদেশ সরকার আগ্রহী। বৈঠক শেষে তিনি মরিশাসের শ্রম মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে বাংলাদেশের পক্ষে শ্রম মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com