বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

পুলিশ সুপারের নির্দেশে ডেভিল হান্টে ৩ নেতাকর্মী গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পুলিশ সুপার তারেক মাহমুদের নির্দেশে ডেভিল হান্ট অভিযান শুরু হয়েছে। গত ১ তারিখ থেকে এ পর্যন্ত প্রায় ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। আবার অনেকে পুলিশের অভিযানে গা ঢাকা দিয়েছে। গত রবিবার রাত ১২টা থেকে সোমবার সকাল পর্যন্ত সদর থানার ওসি জাহিদুল হকের নেতৃত্বে পুলিশ সদর উপজেলার বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান চালিয়ে ৩ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল দক্ষিণ তেঘরিয়া গ্রামের মর্তুজ আলীর পুত্র ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অনু মিয়া (৪০) ও জেলা ছাত্রলীগের সদস্য কাকিয়ারআব্দা গ্রামের জনাব আলীর পুত্র জাকির আলী (৩০) ও যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মিয়ার পুত্র মোবারক মিয়া ওরফে হৃদয়। ৩ জনকে ডেভিল মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com