বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

  • আপডেট টাইম রবিবার, ৭ জুন, ২০২৬
  • ২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলায় এক ব্যক্তির বাড়ি থেকে মুমূর্ষু অবস্থায় একটি বন্য মায়া হরিণ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে অভিযুক্ত ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার (৬ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার রামপুর গ্রামের মো. হিফজুর রহমানের বাড়িতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উজ্জ্বল রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বাড়ির ভেতর থেকে গুরুতর অসুস্থ অবস্থায় একটি মায়া হরিণ উদ্ধার করা হয়। অভিযানকালে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী হরিণ আটকের দায়ে হিফজুর রহমান (২৪), পিতা ফরিদ মিয়া, গ্রাম রামপুর, বাহুবলকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উদ্ধারের পরপরই হরিণটি মারা যায়।
সংশ্লিষ্টরা জানান, মৃত হরিণটির শরীরে আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে। পরে হরিণটির মরদেহ বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে।
বন বিভাগ জানায়, হরিণটির ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com