বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নবীগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা মূলক কর্মশালা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগের অধীনে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। নবীগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন এর সভাপতিত্বে এবং উপজেলা সমন্বয়কারী রিংকু চক্রবর্তীর সঞ্চালনায় প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন উপজেলা সমন্বয়কারী আজাদুল ইসলাম।
উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ যুব উন্নয়ন অফিসার মোঃ আলাউল কবির, মৎস্য কর্মকর্তা মোঃ আসাদ উল্লাহ, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো: শাকিল আহমেদ, নবীগঞ্জ থানার এস আই আজিজ আহমেদসহ ব্রাক, ইনডেভার, ইসলামি ফাউন্ডেশন, হবিগঞ্জ উন্নয়ন সংস্থা, এফআইভিডিবি, অনান্য এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মশালার মূল উদ্দেশ্যই ছিল গ্রাম আদালতের সেবাগুলো সম্পর্কে সাধারণ মানুষের মাঝে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করা এর জন্য স্থানীয় সরকারি কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সমন্বিত অংশ গ্রহণের উপর জোর দেওয়া হয়। স্থানীয় পর্যায়ে প্রচারণা ও সমন্বিত পরিকল্পনা প্রণয়নের মাধ্যমেই এই আদালতের সেবা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। বিশেষ করে গ্রাম আদালতের মাধ্যমে নারীদের অধিকার রক্ষা এবং স্ত্রীর বকেয়া ভরণ পোষণ আদায়ের মতো সেবা সমূহ সহ গ্রাম আদালতের মাধ্যমে ছোট খাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ গুলো স্থানীয় জনপ্রতিধিদের উপস্থিতিতে সামাজিকভাবে নিষ্পত্তি করা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com